তাহিরপুর প্রতিনিধি:
তাহিরপুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর থানা সম্মূখে বৌলাই নদী তীরে ২২৪ কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, মনিরাজ শাহ প্রমূখ। তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, ৩০৮ কেজি পোনা মাছের মধ্যে ২২৪ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বাকী ৮৪ কেজি পোনামাছ শুক্রবার অবমুক্ত করা হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net