ছাতক প্রতিনিধি::
ছাতকে আট বছর ধরে পলাতক আন্তঃজেলা ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাত আসিদ আলী (৩৫) ছাতক উপজেলার রাজারগাওঁ গ্রামের আজমান আলীর ছেলে। সোমবার দুপুরে এসআই হাবিবুর রহমান লিপন (পিপিএম) ছদ্মবেশে শারফিন নগর মারওয়া টিলা হাওর থেকে থাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, আসিদ আলী আট বছরের সাজাপ্রাপ্তসহ তার বিরুদ্ধে ছাতক ও কুলাউড়া থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net