হাওর ডেস্ক ::
ড. দীপু মনি বলেছেন, প্রাথমিক পর্যায়ে প্রত্যেক জেলায় এবং পরবর্তীতে প্রত্যেক উপজেলায় নিয়োগ প্রক্রিয়া চলবে। তারা বিভিন্ন স্কুলে একজন শিক্ষক ও একজন শিক্ষিকাকে মানসিক সমস্যা বিষয়ে প্রশিক্ষণ দেবে। শিক্ষকরা যেন শিক্ষার্থীদের মানসিক সমস্যা সমাধানে কাউন্সিলিং করতে পারে।
তিনি বলেন, আমাদের যুব সমাজ খুবই সংবেদনশীল। পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন হয়রানির শিকার হয়ে তারা মানসিক সমস্যায় ভোগে। বিষন্নতা ও হতাশায় অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয়। কোভিড-১৯ প্রভাবে অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত। সবকিছু বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সাইকোলজিস্ট নিয়োগের বিষয়ে চিন্তা করা হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষাকে মূল ধারায় আনতে সরকার নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের একটি করে ট্রেড কোর্স বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মানসম্মত ও দক্ষতা নির্ভর কারিগরি শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net