ছাতক প্রতিনিধি :
ছাতক উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ওবায়দূর রউফ বাবলু কে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।গতরাতে গোবিন্দগঞ্জ বাজার হইতে তাকে গ্রেফতার করা হয়। ছাতক সার্কেল এএসপি মোঃ বিল্লাল হোসেন এবং অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এর নেতৃত্বে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম ,এসআই দেলোয়ার হোসেন, এএসআই আবু তালেব ,এএসআই মহিউদ্দিন ও ফোর্সসহ একদল পূলিশ চাঞ্চল্যকর ইয়াকুব আলী হত্যা মামলার প্রধান আসামী আসামী
ঊবায়দুর রউফ বাবলু (৪৫) কে গ্রেফতার করেন। তিনি ছৈলা আফজালাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রাম এর মৃত মাহমূদ আলীর পূএ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net