জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে রক্তক্ষয়ী গুলাগুলির ঘটনায় ছানা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।সে উপজেলার আতাউল্লার ছেলে । আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে জগন্নাথপুর থানা পুলিশ ।
জানা গেছে, গত ২৭ এপ্রিল একই গ্রামের রানা মিয়াকে ছানা মিয়া বন্দুক দিয়ে গুলি করলে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় থানায় মামলা হয়। বৃহস্পতিবার পুলিশ ছানা মিয়াকে গ্রেফতার করে ।তার বিরুদ্ধে থানায় সন্ত্রাসী কার্যকলাপ, ডাকাতি, অস্ত্রবাজিসহ একাধিক মামলা রয়েছে। এদিকে উপজেলার বাউধরণ ওয়াহিদ নগর গ্রামের আশিকুর রহমানের ছেলে সাজান মিয়াকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।পরে তাকে আদালতে নেয়া হলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net