মোঃ মোশফিকুর রহমান স্বপন:
সুনামগঞ্জ জেলার ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়ন এলাকায় পানিতে ডুবে জান্নাতুল আক্তার নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত জান্নাতুল আক্তার উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের মোঃ বাচ্চু মিয়ার মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাতুল আক্তার বুধবার বিকেল ৫ টার দিকে বাড়ির সামনে খেলা করছিল। স্বজনরা তাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করে। প্রায় বিকেল সাড়ে পাঁচটার দিকে পার্শ্ববর্তী ডুবা হতে ভাসমান অবস্থায় জান্নাতুল আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পাইকুরাটি ইউনিয়ন চেয়ারম্যান ফেরদৌসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net