মোঃ মোশফিকুর রহমান স্বপন:
সুনামগঞ্জ জেলার ধর্মপাশার কাইল্যানি হাওরের পানিতে ডুবে নুরে আলম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুরে আলম উপজেলার সদর ইউনিয়নের মউয়ারচর গ্রামের রুবেল মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১ টার দিকে বাড়ির পিছনে খেলা করছিল নুরে আলম। এক পর্যায়ে পার্শ্ববর্তী কাইল্যানি হাওরে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন আশেপাশে খোজাখুজি করার পর দুপুর আড়াইটার দিকে ওই হাওরের পানি থেকে তার লাশ উদ্ধার করে। উপজেলার সদর ইউনিয়ন চেয়ারম্যান সেলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net