দিরাই প্রতিনিধি::
দিরাইর কালিয়াকোটা হাওরে বজ্রাঘাতে তুতন মিয়া নামে এক জেলে নিহত হয়েছে। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের রনারচর কান্দাহাটির বাসিন্দা।
জানা যায়, ভোর রাতে হাওরের মাছ ধরতে গেলে বজ্রাঘাতে তিনি নিহত হন। পরে দিরাই উপজেলা স্বাস্ধ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের দায়িত্ব প্রাপ্ত মেডিকেল অফিসারের জন্য বরাদ্দ ০১৭৩০৩২৪৭৪২ সরকারী মোবাইল নাম্বারটিতে একাধিক বার কল দিয়ে দেখা যায় নাম্বারটি বন্ধ রয়েছে।
ইউপি সদস্য জগদিস চন্দ্র দাস বিষয়টি নিশ্চি করেন।
রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৌম্য চৌধুরী জানান, সকালে আমি মৃত্যুর খবর পেয়েছি। দিরাই থেকে লাশ বাড়িতে আনা হয়েছে।##
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net