তাহিরপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে চোরাই পথে আসা ভারতীয় মদ, কয়লা ও চুনা পাথর আটক করেছে বিজিবি।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে ট্যাকেরঘাট বিওপির টহল দল সীমান্ত পিলার ১২৯৮/৯-এস এর নিকট হতে উপজেলার শ্রীপুর (উ.) ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে ১১বোতল ভারতীয় মদ আটক করে।
একই সময়ে অপর আরেক অভিযানে বালিয়াঘাট বিওপির টহল দল সীমান্ত পিলার ১২৯৭/৬-এস এর নিকট হতে একই ইউনিয়নের বালিয়াঘাটা নামক স্থান হতে ৮ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে। এছাড়াও ট্যাকেরঘাট বিওপির টহল দল একই সময়ে সীমান্ত পিলার ১২৯৮/৭-এস এর নিকট হতে ট্যাকেরঘাট নামক স্থান হতে ১শ ঘনফুট ভারতীয় চুনাপাথর আটক করে।
অপরদিকে ট্যাকেরঘাট বিওপির টহল দল গত শনিবার সকালে সীমান্ত মেইন পিলার ১১৯৯ এর নিকট হতে বড়ছড়া নামক স্থান হতে ১২শ কেজি ভারতীয় কয়লা আটক করে।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় মদ, বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং কয়লা ও চুনাপাথর শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net