হাওর ডেস্ক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাহিনুর রহমান লিটন (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। নিহত লিটন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও পশ্চিমপাড় এলাকার মৃত মহব্বত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ রবিবার ভোরে ইছগাঁও গ্রামের নিকটস্থ মইয়ার হাওরে মাছ ধরতে যান শাহিনুর রহমান লিটন। সকাল ৬ টার দিকে বজ্রপাতে তিনি মারা যান।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত লিটনের লাশ উদ্ধার করেছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net