ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় করোনা আক্রান্ত হয়েছে সেলবরষ ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন। গতকাল শুক্র বার রাত ১০ ঘটিকায় করোনা আক্রান্ত নিশ্চিত হয়েছেন। শাহ আব্দুল বারেক ছোটন হোম আইসোলেশন রয়েছেন।
শাহ আব্দুল বারেক ছোটন বলেন, করোনা আক্রান্ত কখন হয়েছি আমি নিজেই জানি না। শারিরিক জ্বর ও কফ হঠাৎ দেখা দেয়। আমি মনে করেছিলাম সাধারণ জ্বর, দুই দিন পর যখন ধর্মপাশা হাসপাতালে গিয়ে পরীক্ষা করি, রিপোট আসে করোনা আক্রান্ত হয়েছি। আমি জানি না মনের অজান্তে করোনা আক্রান্ত হয়েছি। অবশ্যই সচেতনতার অভাব ছিল, যার দরুন করোনা আক্রান্ত হয়েছি। তাই বলতে চাই সামাজিক দুরত্ব বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন। সমস্যা একজনের শিক্ষা সবার। আমার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি। ভাল থাকুন সুস্থ্য থাকুন, ধন্যবাদ সবাইকে। ##
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net