আরিফুল ইসলামকে সভাপতি ও আলী হাসান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার অনুমোদন দেয়া হয়েছে। গত ২৭ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্র পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত সুনামগঞ্জ জেলা শাখার কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. সালমান আহমেদ, প্রলয় দাস, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, মাওলানা আলী আসগর, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল মিয়া তালুকদার, দপ্তর সম্পাদক তোফায়েল আহমদ তারেক, উপ-দপ্তর সম্পাদক এমদাদুল হক পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমএ বারী সিদ্দিকী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী আহমেদ সৌরভ, অর্থ সম্পাদক সোহান হায়দার, সহ-অর্থ সম্পাদক মোতাহার হোসেন নিলয়। সংবাদ বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net