স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পুরাতন কোর্ট প্রাঙ্গনে হত দরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল করিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর রায়, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মনজুর আহমদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সদস্য সবুজ কান্তি দাশ, নুরুল ইসলাম বজলু, লুৎফুর রহমান নাঈম,সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইমন, দীপ্ত তালুকদার টিটু, এনাম,তৈয়ব আলী, সারাজ মিয়া, আনোয়ার হোসেন, নিজাম উদ্দিন, জেবুল মিয়া, আব্দুর রাজ্জাক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net