স্টাফ রির্পোটার ::
দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
রবিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় পৌর পয়েন্টে সভায় মিলিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপত্বিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ছালিক আহমদ ডনের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র সোহেল আহমদ, স্বেচ্চাসেবক লীগ নেতা দিলবর মিয়া, তাজউদ্দিন লিটন, আসাদ কৌরেশী, কয়েছ আহমদ, মখচ্ছুদ হক, শাহ শাহিন, জিয়া আহমদ, আকমল মিয়া, মোহাহির আলী সাবুল মিয়া, জয়নুল কৌরেশী, ফারুক আলী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net