স্টাফ রিপোর্টার ::
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা খলিলুর রহমানের অর্থায়নে গরীব ও মেহনতি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে ট্রাফিক পয়েন্টস্থ আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার কার্যালয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজান রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শাহান বেগম, সদস্য মোঃ তারা মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net