স্টাফ রিপোর্টার ::
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের পরাছ মিয়ার মেয়ে সিমি আক্তার (৯) ও সিমরান আক্তার (৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই বোন পুকুরে গোসল করতে যায়। অনেকক্ষণ দুইজনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির সামনের পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলার মার্কুলী বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত জানান, নিহতদের পরিবার জানিয়েছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net