ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে সুরুজ মিয়া (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের রইছ আলীর ছেলে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মন্ডলীভোগ আবাসিক এলাকার জামে মসজিদের ছাদের উপর রাজমিস্ত্রির কাজ করা অবস্থায় অসাবধানতা বসত বিদ্যুতের তারের সাথে স্পর্শে তিনি ছিটকে মাটিতে পড়ে যান। এসময় স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net