স্টাফ রিপোর্টার ::
জাতীয় শোক দিবস উপলক্ষে আসক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার সকালে আসক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার কার্যালয়ে আসক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ও আসক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু।
এ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আসক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদির চৌধুরী জিলান, সহ-আইন বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, দপ্তর সম্পাদক সজিব দাস, বাংলাদেশ কৃষকলীগ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক তারেক মিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদৃঢ় নেতৃত্বের কারণেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। ঘাতকরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net