ছাতক প্রতিনিধিঃ
ছাতকে সুরমা নদীতে নৌকাডুবির ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার বিকেলে ছাতক থেকে রড-সিমেন্ট সহ যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা সৈদাবাদের উদ্দেশ্যে ঘাট থেকে ছেড়ে সুরমা নদীর মধ্যখানে পৌছলে নৌকাটিকে একটি ভাল্কহেড নৌকা চাপা দিলে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। ছোট ইঞ্জিনচালিত নৌকায় থাকা যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠেছেন অনেকেই। আবার ছোট নৌকা দিয়ে বেশ ক'জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নিখোঁজ রয়েছে মোজাহিদ আলী নামের এক শিশু। সে ইসলামপুর ইউনিয়নের সৈদাবাদ গ্রামের আনকার আলীর পুত্র। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছাতক ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মোজাহিদ আলীকে উদ্ধারে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে নৌকার রড-সিমেন্ট তলিয়ে গেলেও নৌকাটি উদ্ধার করেছে ডুবুরি দল।##
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net