স্টাফ রিপোর্টার::
কাঠইর দিরাই সড়কের দিরাই রাস্তার মোড়ে বিআরটিসি টিকেট কাউন্টার চালু হয়েছে। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে কাউন্টারটি উদ্বোধন হওয়ায় বিভিন্ন এলাকার যাত্রীরা আনন্দপ্রকাশ করেছেন। তারা সংশ্লিষ্টদের অভিনন্দনও জানিয়েছেন।
বিআরটিসি কাউন্টার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর ড. খায়রুল কবির রোমেন, জেলা মুক্তিযোদ্ধা যুব কমা-ের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন, জেলা ছাত্র লীগের সহসভাপতি লিখন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এখন থেকে এই কান্টার থেকে টিকেবট সংগ্রহ করে দিরাই-শাল্লা, দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জসহ বিভিন্ন এলাকার যাত্রীরা বিরতিহীন বিআরটিসি বাসে সিলেট যাতায়াত করতে পারবেন। যার ফলে যাত্রীরা সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net