হাওর ডেস্ক::
করোনা পরিস্থিতিতে এবার রেডিওতে সম্প্রচার করা হচ্ছে প্রাথমিকের ক্লাস। আগামী বুধবার থেকে বাংলাদেশ বেতারের এএম-৬৯৩ মেগাহার্জে এবং এফএম ব্র্যান্ড ও কমিউনিটি রেডিওতে এই সম্প্রচার শুরু হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গতকাল রবিবার এসংক্রান্ত আদেশ জারি করেছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জেরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত ৭ এপ্রিল থেকে প্রাথমিকের ক্লাস সংসদ টিভিতে দেখানো হচ্ছে। শিক্ষা অধিদপ্তরের আদেশে বলা হয়, সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিট থেকে বিকেল ৪টা ৫৫ মিনিট পর্যন্ত এই ক্লাস সম্প্রচার করা হবে। সাধারণ মোবাইল হ্যান্ডসেটে হেডফোন সংযোজন করে এফএম রেডিও বাটন অন করে এবং অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লেস্টোর থেকে এফএম রেডিও অ্যাপস ডাউনলোড করে নির্ধারিত এলাকার এফএম ব্র্যান্ডে এই অনুষ্ঠান শোনা যাবে। বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd অথবা গুগল প্লেস্টোর থেকে Bangladeshbetar অ্যাপ ডাউনলোড করা যাবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net