হাওর ডেস্ক ::
নিজ জমিতে চাষাবাদ করতে গিয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে আবদুর রহিম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে বিশ্বম্ভরপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
নিহত কৃষক উপজেলার পলাশ ইউনিয়নের উত্তর মাঝাইর গ্রামের মৃত আবদুর নুরের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি মাহবুবুর রহমান বলেন, উপজেলার উত্তর মাঝাইর গ্রামের কৃষক আবদুর রহিম গ্রামসংলগ্ন পশ্চিমের ছোট হাওরে নিজ জমিতে চাষাবাদ করতে শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যান।
এর পর আকস্মিক ঝাড়ের সঙ্গে বজ্রপাতে তিনি জমিতেই চাষাবাদরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net