স্টাফ রিপোর্টার::
ভারত সীমান্ত হতে আমদানি নিষিদ্ধ বিড়ির চালান নিয়ে আসার পথে দুই চোরাকারবারীকে আটক করেছেন থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার উওর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের মনা মিয়া শিকদারের ছেলে আব্দুল আলী ও তার সহযোগী প্রতিবেশী পৈলনপুর গ্রামের আবুল কাশেশের ছেলে রাকাব উদ্দিন।
বৃহস্পতিবার সকালে আটকৃতদের ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।,
জানা গেছে, সুনামগঞ্জ পুলিশ সুপারের বিশেষ নির্দেশে থানার ওসি মো. আতিকুর রহমান বুধবার মধ্যরাতে মামদ ও চোরাচালাবিরোধী অভিযানে নামেন একদল পুলিশকে সাথে নিয়ে।,
এদিকে ভারত সীমান্ত হতে মোটরসাইকেল যোগে খাঁচা ভর্তি আমদানি নিষিদ্ধ শেখ নাসির উদ্দিন বিড়ির চালান নিয়ে বাড়ি ফেরার পথে শিমুলতলা -চন্দ্রপুর সড়কের মসজিদের মোড় বুধবার মধ্যরাত পরবর্তী সময়ে পুলিশী তল্লাশীকালে পেশাদার চোরাকারবারী আব্দুল আলী সহ তার অপর দুই সহযোগীর এক সহযোগী রাকাব উদ্দিনকে আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net