তাহিরপুর প্রতিনিধি :
তাহিরপুর উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়নের ফকিরনগর গ্রামের পাশে জাম গাছের ঢাল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ। সে উপজেলার তাহিরপুর উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়নের ফকিরনগর গ্রামের ফিরোজ খাঁর ছেলে রফিক মিয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার রাতে রফিক মিয়া পরিবারের সবার অগোচরে বাড়ীরর পাশর্^বর্তী হাওরে জাম গাছের ঢালে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। জানা যায়, রফিকের মা পাশর্^বর্তী জামতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে হাওরে জাম গাছের ঢালে কাউকে ঝুলন্ত দেখে চিৎিকার দিলে। আশ পাশের লোকজন এসে রফিককে দেখতে পায়। পরে তাহিরপুর থানায় খবর দিলে রাতেই তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, এসআই দীপঙ্কও বিশ^াস ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net