সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হিউম্যানিটির উদ্যোগে গরুর মাংস বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ৪নং মাটিকাটা ওয়ার্ডের মনাই নদীর তীরে দরিদ্র অসহায়দের মাঝে ৯০ টি পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়। দরিদ্র মানুষকে খাওয়ানোর জন্য ঈদুল আযাহা কোরবানির কার্যক্রম অনুষ্টিত হয়েছে। বিশেষ মুনাজাতের মাধ্যমে কার্যক্রম শুভ উদ্ভোধন করা হয়। হিউম্যানিটি ফাস্ট কানাডা অর্থায়নে ও হিউম্যানিটি ফাস্ট বাংলাদেশ এর আয়োজনে মাংস বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন, গাবী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। শরীফ আহমেদ এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন, পল্লী চিকিৎসক ডা. আলী আহমেদ, বাদশাগঞ্জ সরকারী হাই স্কুলের শিক্ষক আরিফ আহমেদ, সাংবাদিক মেহেদী হাসান সামাদ, ব্যবসায়ী শরীফ আহমেদ, আল মামুন প্রমুখ। বক্তারা বলেন, আমাদের হিউম্যানিটি সংগঠনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়। এতে ঈদের আনন্দ কিছুটা হলেও ভোগ করছে অসহায় নারী পুরুষ। ##
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net