স্টাফ রিপোর্টার::
ইসালিম ফাউন্ডেশনের স্বাস্থ্যবিধি মেনে সুনামগঞ্জে ঈদুল আজহার প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন জামে মসজিদে। ঈদের দিন ১ আগস্ট সকাল সাড়ে ৭টায় প্রথম জামায়াত, ৮টায় দ্বিতীয় জামাত এবং সাড়ে ৮টায় ৩য় জামাত অনুষ্ঠিত হবে। তবে মুসল্লিদের মাস্ক পড়ে, তিন ফুট দূরত্বে থেকে জামাত আদায় করার নির্দেশনা রয়েছে। ইতোমধ্যে ধর্মমন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মূলত করোনা সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যেই মানুষকে সচেতন ও সংক্রমণ থেকে রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আসিফ আল জিনাত জানান, জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সুনামগঞ্জ প্রাক্তন কালেকটরেট ভবন সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহের পাশের কেন্দ্রীয় মসজিদে। সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে। লোক সমাগম হলে তিন দফা নামাজ আদায় করা হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net