স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে গোয়েন্দা পুলিশের হাতে ২৫০ পিস ইয়াবাসহ একজন আটক হয়েছে। বুধবার বিকালে সদর উপজেলার মদনপুর নামক স্থান থেকে আব্দুল মতিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লা জেলার হোমনা থানার তৃতীয়া তিত্তারগগুনাথপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে আব্দুর রহিমকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। তাকে তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের ওসি নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net