ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অর্ধশত গরীব অসহায়দের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। জেদ্দা মুচনা বাজার যুবলীগের সভাপতি, ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মোল্লাআতা গ্রামের বাসিন্দা, আবদুল মালিক সুন্দরের উদ্যোগে এসব পোষাক বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ নতূনবাজারের হাই স্কুল রোডের নিজস্ব ব্যবসায়ী প্রতিষ্ঠান রুহী এন্ড তাছনিম ফ্যাশন গ্যালারীতে ঈদ পোষাক বিতরণ করেন, প্রবাসীর ছোট ভাই, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, এপেক্স ক্লাব অব সুনামগঞ্জ জেলা সভাপতি, এইচ এম আরজ আলী। এসময় উপস্থিত ছিলেন, ছাতক প্রেসক্লাবের সদস্য, দৈনিক আমার সংবাদ পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি মোশাহিদ আলী, উপজেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জয়, জাকির হোসাইন, দিদার আলম প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net