জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ সাংবাদিকতা বিষয়ক সম্পাদক আকবর হোসেনের পক্ষ থেকে অসহায় বন্যার্ত পরিবারে ত্রান বিতরণ করা হয়েছে।
সোমবার দিন ব্যাপী জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সদর কান্দি, কামিনীপুর,মমিনপুর,উত্তর লক্ষীপুর,স্লুইসগেট,মুসলিম পুর সহ
বিভিন্ন গ্রামের বানবাসি গৃহ বন্দী মানুষের মাঝে ঈদ উপহার দুধ, চিনি,সেমাই, শুকনো খাবাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় - জামালগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল অামিন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অামান উল্লাহ অামান,সহসভাপতি ওয়ালী উল্লাহ ওলি,উপজেলা ছাত্রলীগের যুগ্ম অাহবায়ক এম নাজমুল হাসান খন্দকার,উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন,ওয়ার্ড সভাপতি মাহবুব অালম,যুবলীগ নেতা শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা অাবু সালেহ মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, হতদরিদ্র মানুষের মাঝে প্রতিদিনের মতো আজও ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের গণযোগাযোগ সাংবাদিকতা বিষয়ক সম্পাদক অাকবর হোসেন।
বন্যায় উপজেলার শত শত মানুষ গৃহবন্দী।
তাদের আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ার কারনে জীবনযাত্রায় তারা হিমশিম খাচ্ছেন উপজেলার নিম্ন আয়ের মানুষ।
গত কয়েকদিন যাবত অাকবর হোসেনের পক্ষে উপজেলার বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক পরিবারের মাঝে দুধ, চিনি,সেমাই, শুকনো খাবার সহ বিভিন্ন ত্রান বিতরণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net