স্টাফ রিপোর্টার::
বানভাসী মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ দিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার বিতরন ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
ব্যারিস্টার ইমন শনিবার দিনভর বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মফিজুল হক, শাহ আবু নাসের, কৃষক লীগ সভাপতি আব্দুল কাদির শান্তি মিয়া, যুবলীগ নেতা রিপন ও পল্লব।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net