স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক, প্রেসক্লাবের সহ-সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী স্মরণে শোকসভা করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
শরিবার ২৫ জুলাই পৌর মার্কেটস্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্টিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আবুল কালাম, সাবেক ছাত্র নেতা আশরাফ আহমদ, আবেদ মাহমুদের বড় ভাই খালেদ মাহমুদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাংবাদিক সেলিম আহমেদ, শামস শামীম প্রমুখ।
রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মরহুমের পরিবারকে শোকবার্তা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net