স্টাফ রিপোর্টার::
ভারতের পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের টানা অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জের রাধানগর ও মল্লিকপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী ১০কেজি চাল, ২কেজি পিয়াজ,২কেজি আলু, ১প্যাকেট দুধ,১ কেজি চিনি,১প্যাকেট সেমাই বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেন,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট।
এসময় উপস্থিত ছিলেন,পৌরসভার মেয়র নাদের বখত,জেলা পরিষদের সচিব সৈয়দা শমসাদ বেগম,জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান সেন্টু,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্দি কর,ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন,সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net