ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও-শান্তিগঞ্জ বাজারে ঈদ উপলক্ষে অবৈধভাবে গড়ে উঠা পশুর হাট উচ্ছেদ করা হয়েছে। কুরবানির ঈদকে কেন্দ্র করে বাজার পরিচালনা কমিটির নেতৃত্বে বিনা ইজারায় এখানে গরু ছাগলের হাট বসানো হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কবিরের নেতৃত্বে বৃহস্পতিবার অভিযান চালিয়ে গরু, ছাগল, মহিষ, ভেড়ার হাট উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুবুর রহমান ও জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net