ছাতক প্রতিনিধি::
ছাতক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের চরভারা (মাজেরগাওঁ) গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র।
বুধবার দুপুর ১২টার দিকে এঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, বন্যার মধ্যে কলা গাছের ভেলা দিয়ে বাড়ি যাওয়ার পথে বৈদ্যুতিক তারের সাথে তার হাতে থাকা কাচা বাশে লগির সংস্পর্শে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net