ছাতক প্রতিনিধি::
ছাতকে পারিবারিক কলহের জেরে শিপা বেগম (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করা করেছে। সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের কটাল পুর গ্রামের মাইনুল ইসলামের স্ত্রী।
বুধবার (২২-জুলাই) দুপুরে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, দুপুর দুইটার দিকে পরিবারের সবার চোখে ফাকি দিয়ে ঘরের ভিতরে একটি বাশেঁর সঙ্গে ওড়না গলায় পেছিয়ে সে আত্মহত্যা করে।
ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মইন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net