ছাতক প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে আক্রান্তের দিক দিয়ে সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার মধ্যে ২য় স্থানে রয়েছে ছাতক। তবে করোনাকে পরাস্ত করে বিজয়ীর বেশে ঘরে ফেরা মানুষের সংখ্যায় ছাতক উপজেলার স্থান জেলার শীর্ষে। পক্ষান্তরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা রোগীর সংখ্যা বিবেচনায় জেলার প্রথম স্থানেও রয়েছে এর নাম। ২২ জুলাই পর্যন্ত উপজেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে এখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩৫ জন এবং আইসোলেশনে আছেন ৫৯ জন। জেলার ১১টি উপজেলার মধ্যে সবচেয় বেশী আক্রান্ত হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা। সর্বোচ্চ ৪১১ জন আক্রান্ত হলেও সুনামগঞ্জ সদর উপজেলায় কেউ মৃত্যুবরণ করেনি। সুস্থ্য হয়েছেন ২২৩ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ১২ জন। এর মধ্যে শুধু ছাতক উপজেলায় মৃত্যুবরণ করেছেন ৬ জন। তবে ঢাকা ও সিলেটে মৃত্যুবরণ করা ওই উপজেলার আরও ৪ জনসহ মোট ১০ জনকে এখানে দাফন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসেবের বাইরে করোনা উপসর্গ নিয়ে এখানে আরও ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net