দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকার শ্রীনাথপুর গ্রামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলার দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার(৭ জুলাই) রাতে শ্রীনাথপুর গ্রামের জনৈক মনির মিয়ার গো-ছালায়।
গতকাল বুধবার(২২ জুলাই) ভোর রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই জহিরুল ইসলাম তালুকারের নেতৃত্বে শ্রীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক ফিরোজ মিয়া ও উসাইমা বেগম নামে এজাহার নামীয় আসামীকে আটক করেছে থানা পুলিশ। আটক ফিরোজ মিয়া শ্রীনাথপুর গ্রামের মৃত আকিল মিয়ার ছেলে ও উসাইমা বেগম মৃত আকিল মিয়ার স্ত্রী।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরীর মা একজন সৌদি আরব প্রবাসী হওয়ায় কিশোরী(১৩) ও তার ছোট বোন(১২)কে নিয়ে নিজ বসত ঘরে বসবাস করিয়া আসিতেছিল। প্রতিবেশী মৃত আকিল মিয়ার ছেলে ফিরোজ মিয়া দুই সন্তানের জনক গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে কিশোরীকে তাহার বসত ঘর হইতে ঘুমন্ত অবস্থায় গামছা দিয়া মুখ বাঁধিয়া পাশর্^বর্তী শ্রীনাথপুর গ্রামের জনৈক মনিরের গো-ছালা (গরু রাখার জায়গা) নিয়া জোরপূর্বক ভাবে কিশোরীকে ধর্ষণ করে।
ভিকটিম কিশোরীর মামা নুর আলী জানান, ধর্ষণের ঘটনার পরপর কিছু লোক বিষয়টি টাকা পয়সা দিয়ে মিটমাট করতে চেয়েছিল এবং মামলা মোকদ্দমা না করার জন্য বলেছিল। আমি ও আমার ভাগনি ভিকটিম কিশোরী আপোষে রাজি হয়নি।
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই জহিরুল ইসলাম তালুকদার ও মামলার তদন্তকারী অফিসার জানান, মামলার ঘটনায় ধর্ষণ মামলার প্রধান আসামী ফিরোজ মিয়া ও তার মা উসাইমা বেগমকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে চালনা দেয়া হয়েছে। এঘটনায় কিশোরী ভিকটিমের ডাক্তারী সম্পন্ন করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশরে অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net