স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নতুন করে করোনায় আরো ১৫ জনের করোনা শণাক্ত হয়েছে। মঙ্গলবার শাবির পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরিরে করোনা ধরা পড়ে।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৩৪৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৯৮৫জন। মারা গেছেন ১৩জন।
নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৭জন, ছাতকে ৬জন, দিরাইয়ে ১জন এবং দক্ষিণ সুনামগঞ্জে ১জন রয়েছেন।
নতুন ১৫জনের করোনা শণাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামসুদ্দিন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net