ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় করোনা আক্রান্ত হয়ে মো. শফিকুল ইসলাম (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে এগারটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। উপজেলার কলেজ রোডে বসবাসকারী মো. শফিকুল ইসলামের বাড়ি সদর ইউনিয়নের মহদিপুর গ্রামে। গত ১৪ জুলাই তার নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। রবিবার রাত এগারটার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাড়ে এগারটার দিকে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পলনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার এ মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net