স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নতুন করে করোনায় আরো ৪০জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে আক্রান্তদের ৩০জনই সুনামগঞ্জ সদরের বাসিন্দা। বাকি ৫জন দিরাইয়ের, ছাতকের ২জন, দোয়ারাবাজারের ২জন এবং বিশ্বম্ভরপুরের ১জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৩১৮জন। সুস্থ হয়েছেন ৯৩৯জন এবং মারা গেছেন ১২জন।
রবিবার শাবির পিসিআর ল্যাবে পাঠানো নমুনা থেকে ৪০ জনের শরিরে করোনা ধরা পড়ে। নতুন ৪০জন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net