স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নতুন করে আরো ১১জনের করোনা শণাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ২৬০জনে। মৃত্যু হয়েছে ১২জনের। সুস্থ হয়েছেন ৯১৮জন।
শুক্রবার শাবি পিসিআর ল্যাবে পাঠানো নমুনা থেকে নতুন করে ১১জনের করোনা শণাক্ত হয়। এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৬জন, ছাতকে ৪ জন এবং দিরাইয়ে ১জন রয়েছেন। সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন নতুন ১১জনের করোনা শণাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net