ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে পানিতে ভাসমান অবস্থায় এক বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর সংলগ্ন রত্না নদী থেকে এ শিশুর লাশ উদ্ধার করা হয়।
দুপুরে স্থানীয় জালালপুর-দোলারবাজার সড়কের পূর্বদিকে রত্না নদীতে শিশুর ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। বিকেলে থানার এসআই লিটন ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করেন। বানের পানিতে অজ্ঞাতনামা এ ছেলে শিশুর লাশ ভাসতে-ভাসতে এখানে আাসতে পারে বলে স্থানীয় লোকজনের ধারনা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net