স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এক কোটি গাছের চারা রোপণ কর্ম সূচির শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শরিফুল ইসলাম, এডিএম মোঃ সোহেল মাহমুদ, সহকারী কমিশনার মোঃ জহিরুল আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক এর অফিস প্রাঙ্গনে কয়েকটি ফলজ, বনজ,ও ওষধি গাছ লাগানোর মধ্য দিয়ে এই কর্ম সূচির শুভ উদ্বোধন করা হয়েছে। পর্যায় ক্রমে ১১টি উপজেলায় গাছ লাগানোর জন্য সকল ইউএনও দের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net