স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের কালিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন (২২) নামের এক হতদরিদ্র মৎস্যজীবী মারা গেছেন। বুধবার দুপুরে কালিপুর মোড়ে পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে মারা যান তিনি। জসিম উদ্দিন কালিপুর গ্রামের ইউসুফ আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে মাছ ধরতে আসেন জসিম। এসময় পল্লীবিদ্যতের তারে বিদ্যুতায়িত হয়ে নিখোজ হন তিনি। ঘন্টা খানেক পরে ফায়ার সার্ভিস তার মরদেহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন।
সুনামগঞ্জ থানার ওসি মো. সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net