ছাতক প্রতিনিধিঃ
ছাতকে গত দু’দিনে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি এখনও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহর ও গ্রামাঞ্চলের ঘরবাড়ী থেকে বন্যার পানি নামতে শুরু হয়েছে। কিন্তু উপজেলার নি¤œাঞ্চলের ঘরবাড়ীতে বন্যার পানি রয়েছে। বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ। মঙ্গলবার বিকাল পর্যন্ত পৌরসভা সহ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রয়েছেন হাজারো মানুষ। উপজেলার দুই লক্ষ মানুষ এখনো পানিবন্দি রয়েছেন। এদিকে বন্যা দূর্গতদের মধ্যে সরকারি ও বেসরকারিভাবে ত্রান সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির জানান, বন্যায় পৌরসভা সহ উপজেলার ১৩ টি ইউনিয়নের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি কমতে শুরু করলেও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও সপ্তাহখানেক সময় লাগতে পারে বলে তিনি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net