স্টাফ রিপোর্টার::
বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ও লক্ষণশ্রী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মুড়ি,চিড়া,গুড়,মোমবাতি,দিয়াশলাই,বিশুদ্ধকরণ ট্যাবলেট,ওরস্যালাইও মোমবাতিসহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার দিনব্যাপী সদর উপজেলা পরিষদের উদ্যোগে ঐ সমস্ত এলাকায় পানিবন্দী মানুষজনের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন,সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।
এ সময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো.মানিক মিয়া, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net