ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন চৌধুরীর অকাল মৃত্যুতে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এক বিবৃতিতে জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক, শামীম আহমদ চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামীলীগের নিবেদীত প্রান শাহীন চৌধুরী ছিলেন রাজপথের একজন লড়াকু সৈনিক। দলীয় সাংগঠনিক কার্যক্রমে তার ভ’মিকা ছিল অগ্র সৈনিকের মতো। রাজনীতির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রিড়াঙ্গনে ছিল তার অবাদ বিচরণ। দানশীলতায় ও ধর্র্মীয় ক্ষেত্রেও তার অবদান ছিল। তার অকাল মৃত্যুতে স্থানীয় রাজনীতিতে এক শুন্যতার সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net