স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ৯জন। এর মধ্যে ৮জনই সুনামগঞ্জ সদরের বাসিন্দা। একজন দক্ষিণ সুনামগঞ্জের। রবিবার (১২ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ২৫ জন সিলেট জেলার এবং ৯ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net