দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে বন্যার পানিতে ডুবে চতুর্থ শেণির ছাত্রী তানিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে পৌর সদরের ঘাগটিয়া গ্রামের শমসুন্নুর মিয়ার কন্যা। জানা গেছে, রবিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। পার্শ্ববর্তী খালে খোঁজাখুজি করে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে শিশু তানিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net