তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে গত বৃহস্পতিবার শনির হাওরে ঝড়ের কবলে নৌকা ডুবির ঘটনায় নিঁখোজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে (১১ জুলাই) সিলেট থেকে আসা ডুবুরি দল শনির হাওর থেকে তার মরদেহ উদ্ধার করে।
উদ্ধার হওয়া যুবকের নাম শেখ ইয়াহিয়া (২৮)। সে পার্শ্ববর্তী উপজেলা বিশম্ভরপুরের ফতেহপুর ইউনিয়নের শেখ শাহজাদার ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই বিকালে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর থেকে নৌকায় বালু বোঝাই করে নিজ বাড়ি ফতেহপুর যাওয়ার পথে শনির হাওরে ঝড়ের কবলে পড়ে ইয়াহিয়ার নৌকাটি। এতে করে নৌকাটি ডুবে যায়। এ সময় তার সঙ্গে থাকা ভাই শেখ এবারত মিয়া সাঁতরিয়ে নিজেকে রক্ষা করতে পারলেও ইয়াহিয়া হাওরে তলিয়ে নিঁখোজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও ইয়াহিয়াকে উদ্ধার করতে পারেনি পুলিশ ও স্থানীয় এলাকাবাসী।
আজ সিলেট থেকে আসা ডুবুরি দল দুপুরে শনির হাওর থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net